হোম > সারা দেশ > বরিশাল

কারখানা বিক্রির গুঞ্জন: চাকরির নিশ্চয়তার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স কারখানার শ্রমিকদের মিছিল। ছবি: আজকের পত্রিকা

বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স কারখানায় চাকরির নিশ্চয়তা ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। কারখানা বিক্রি হওয়ার গুঞ্জনে আজ বুধবার দুপুরে কারখানার সামনে শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘অলিম্পিক কারখানা বিক্রি হওয়ার কথা জানতে পেরে ইউনিয়ন নেতারা মালিককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে মালিক মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু কারখানার শ্রমিকদের চাকরিসহ হস্তান্তর করার বিষয় বা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করার বিষয় নিয়ে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না। এতে শ্রমিকেরা চাকরি ও পাওনাদি নিয়ে ভীষণ অনিশ্চয়তায় পড়েছেন।’

বক্তারা অবিলম্বে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা ও সব বকেয়া পরিশোধের জন্য জোর দাবি জানান। এই দাবিতে ১৯ জুন অশ্বিনীকুমার হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার। বক্তব্য দেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা বাসদ জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, সহসভাপতি আবু বকর সিদ্দিক লিটন, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক শাকিল হাওলাদার প্রমুখ।

জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা প্রতারণা: বিসিসি প্রশাসক শিরীন

বরিশাল কেএমসি হাসপাতাল: রোগীর মৃত্যু ঘিরে কর্মচারীদের সঙ্গে স্বজনদের হাতাহাতি

হিজলায় লঞ্চঘাট প্রকল্প: উদ্বোধনের ৪ মাসের মাথায় সড়ক ও জেটিতে ধস

৯৬% অ্যান্টিবায়োটিক কাজ করছে না শিশুদের শরীরে

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ছেলেকে আহত করল বখাটেরা

পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব

জেনারেল হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে পাশে থাকবে সিটি করপোরেশন: বিসিসি প্রশাসক

আগৈলঝাড়ায় নারীর পায়ের রগ কাটার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে

বরিশালে ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া ‘কালনাগিনী’ সাপ উদ্ধার

বরিশালে সাবেক পৌর মেয়র মঞ্জু গ্রেপ্তার