হোম > সারা দেশ > বরিশাল

বিএম কলেজের ছাত্রীকে হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বরিশালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২৩ এপ্রিল মুনশি গ্যারেজে মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়। আনিতা বিএম কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুর বিরুদ্ধে এর আগেও ঝালকাঠিতে তাঁর প্রথম স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রয়েছে। আনিতার সঙ্গে হিমুর সম্পর্ক ছিল। এ ঘটনা জানার পর আনিতা সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন। তাই হিমুর বাসায় ডেকে তরুণীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।

বিক্ষোভকালে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।

বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিন, সদস্য ইসমত আরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. ইমরান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন প্রমুখ।

বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ

মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জয়ন্তী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ভেসে গেল ৯ কিলোমিটার

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ৬ লেনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ: সরওয়ার

সম্পদ লুটের চেষ্টা: ভিক্ষুক পরিচয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, মা-ছেলে গ্রেপ্তার

বরিশালে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা

জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মুলাদীতে মানববন্ধন