হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ৪ ঘর পুড়ে ছাই, তিন পরিবার নিঃস্ব

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি

আগুনে পুড়ে যাওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ সরদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো পাশাপাশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে আরিফ সরদারের বসতঘর ও রান্নাঘর, আউয়াল সরদার ও মান্নান সরদারের বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার মুহূর্তেই সর্বস্বান্ত হয়ে পড়ে। তাদের ঘরবাড়ি, আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। তবে পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেছেন।

স্থানীয় বাসিন্দা এনায়েত খান মনু বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তা ভয়াবহ আকার ধারণ করে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তিনটি পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন।

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের

যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ

বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক