হোম > সারা দেশ > বরিশাল

শাপলা বিলে ঘুরতে গিয়ে নৌকা ‌থে‌কে প‌ড়ে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুরে ১২ জন বন্ধু মিলে হৈ চৈ করে গিয়েছিলেন লাল শাপলা বিলের সৌন্দর্য দেখতে। বিলে ঘুরে বেড়ানোর জন্য একটি ছোট নৌকাও ভাড়া করেন তারা। হাসি, আনন্দ আর আড্ডার মাঝেই হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেলে একজন পানিতে পড়ে তলিয়ে যান। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। আজ সোমবার উপজেলার সাতলা ইউনিয়নের মুরি বাড়ি পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম রাকিবুল (২১)। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা গ্রামের হালিম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী রাছেল মিয়া বলেন, রাকিবুল পানিতে পড়ে যাওয়ার পর বিলে থাকা স্থানীয় নারীরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে যান।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনের আলোয় গুলিতে নিহত প্রতিবেদনে ঘাতক অজ্ঞাত

কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

খালের ওপর কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্ষার্থী

বিএন খান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ হিন্দু পরিবারের

‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর

বসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর

বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ