হোম > সারা দেশ > বরিশাল

ঘেরে মিলল ১৪ দেশীয় অস্ত্র, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘেরের মালিক সৈকত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজন হলেন নগরের কাউনিয়া থানার পোল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান এবং ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে আব্দুর রহমান।

পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি ধারালো ছোরা, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের সংখ্যা ১৪টি।

একই জায়গা থেকে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই তরুণ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। একটি ঘেরে রামদা, ডেগার ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র একসঙ্গে মজুত করার কারণ কী—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিৎ নাথ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় অস্ত্রসহ মেহেদী হাসান ও আব্দুর রহমানকে আটক করা সম্ভব হলেও সৈকত পালিয়ে যান।

সনজিৎ নাথ আরও বলেন, সৈকতকে এ ঘটনায় মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলো সেখানে কেন রাখা হয়েছিল এবং এগুলো কোনো অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: বরিশালে তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের পরিবেশ স্থিতিশীল

সরকারি জমি নেতাদের দখলে

ইউএনওর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের কেটে ফেলার অভিযোগ

বরিশাল বিএম কলেজ: সংস্কারের দাবি পূরণ না হওয়ায় মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় নয়: বিএমপি কমিশনার

বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম

লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ