হোম > সারা দেশ > বরিশাল

বিসিবির পরিচালক মিজানের অপসারণ দাবিতে বরিশালে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা।

আজ রোববার রাতে এ লক্ষ্যে নগরীতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়।

নগরের টাউন হলের সামনে মশাল মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যত মিছিল হয়, তার অর্থদাতা ফরচুন মিজান। তিনি সৈনিক লীগের সভাপতি ছিলেন। তিনি যাদের হাত ধরে বিসিবিতে এসেছেন, তাদেরও ছাড়া হবে না।

এ সময় ল’ কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব মো. জুয়েল, পলিটেকনিক কলেজ ছাত্রদল কর্মী মো. সাবাব, হাতেম আলী কলেজ ছাত্রদল কর্মী সাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।