হোম > সারা দেশ > বরিশাল

সম্পদ লুটের চেষ্টা: ভিক্ষুক পরিচয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে জখম, মা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৃদ্ধাকে কুপিয়ে জখমের ঘটনায় আটক মা ও ছেলে। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে তাঁর স্বর্ণালংকার লুটের চেষ্টা করেছিল মা-ছেলে। এ সময় বাধা পেয়ে তাঁকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগম (৬৫) ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল শুক্রবার রাতে বরিশাল কোতোয়ালি পুলিশ রুমা বেগম ও তার ছেলে মো. শাকিলকে গ্রেপ্তার করে। তারা বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইচাগুড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাফিয়া বেগম ওই গ্রামের মৃত ফুল শরিফের স্ত্রী।

কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, সাফিয়া বেগমের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করায় বাড়িতে তিনি একাই থাকতেন। গত বুধবার সন্ধ্যায় ভিক্ষুকের বেশে সাফিয়ার বাড়িতে এসে রাতের জন্য আশ্রয় চান রুমা বেগম ও তার ছেলে শাকিল। সরল বিশ্বাসে সাফিয়া তাদের নিজের ঘরে আশ্রয় দেন।

ওসি জানান, মধ্যরাতে মা-ছেলে মিলে সাফিয়ার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টের পেয়ে সাফিয়া চিৎকার দিলে অভিযুক্তরা ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়।

ওই রাতেই সাফিয়া বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

ভুক্তভোগীর ভাইয়ের ছেলে মাহবুবুর রহমান বলেন, `ফুফু বাড়িতে একা থাকেন। এই সুযোগটাই নিয়েছে অপরাধীরা। তারা যে পরিকল্পিতভাবে ভিক্ষুকের বেশে ফুফুর সরলতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকেছে, তা পরিষ্কার।'

ওসি আল মামুন উল ইসলাম আরও বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল মধ্যরাতে চরমোনাই এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মা ও ছেলেকে আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. আশরাফ আলী সিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ৬ লেনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ: সরওয়ার

বরিশালে নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা

জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মুলাদীতে মানববন্ধন

মুলাদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ, ২০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

বরিশালে ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, আসামির তালিকায় আ.লীগের মৃত চার নেতা

আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মুলাদীতে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক

ব‌রিশালে হামলাকারী ছাত্রদল নেতাদের বিচার চেয়ে নারীদের ঝাড়ুমি‌ছিল