হোম > সারা দেশ > বরিশাল

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

রফিক মাঝি। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলায় নিজের ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রফিক মাঝি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়জালিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক মাঝি হিজলা উপজেলার শ্রীপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আবুল মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে বড়জালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় রফিকুল ইসলাম গাজী নামে এক ব্যক্তির ট্রলার মেরামতের ডকে নিজের ট্রলারটি ঘষামাজা করছিলেন রফিক মাঝি। এ সময় তিনি স্যান্ডার যন্ত্র ব্যবহার করছিলেন। ওই যন্ত্রে সংযুক্ত বৈদ্যুতিক তারে ত্রুটি (লিক) থাকায় তিনি হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে রফিকের শ্যালক আব্দুল্লাহ মাঝিসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, ট্রলার মেরামতের সময় রফিক মাঝি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা-মা, স্ত্রীসহ পরিবারের কেউ কোনো সন্দেহ প্রকাশ করেননি এবং কাউকে দায়ী করেননি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২

পুকুরের বালু সরিয়ে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

আগৈলঝাড়ায় মন্দিরের ট্রাংক ভেঙে টাকা ও পূজার উপকরণ চুরি

বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক

চাঁদা আদায় নিয়ে বিরোধে জেলেদের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণে আহত ৫