হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দেয়ালচাপায় ব্যবসায়ীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দেয়াল ধসে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে পৌরসভার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. নুরুল আমিন (৪০) মেহেন্দীগঞ্জের বদরপুর গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে। তিনি মেহেন্দীগঞ্জের পাতারহাট বন্দরের একজন ব্যবসায়ী। 

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নুরুল আমিন দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বদরপুর এলাকায় মাহবুব তালুকদারের দোকানঘর অতিক্রমকালে দেয়াল ধসে তার নিচে চাপা পড়েন নুরুল আমিন। 

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন

দশমিনায় সেরা শিক্ষিকা ও শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সম্মাননা

প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন

নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন

বিএম কলেজে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি, উত্তেজনা

গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত ১০

মেহেন্দীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু