হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

আজ সকালে ক্ষতিগ্রস্তদের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো তিনটি পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আরিফ সরদার, তাঁর সহোদর আউয়াল সরদার ও মান্নান সরদারের হাতে জেলা পরিষদের তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জুয়েল, মহিলা দলের সাবেক সভাপতি কামরুন নাহার খুকু প্রমুখ।

উল্লেখ্য, ২৫ এপ্রিল রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের ওই তিন পরিবারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য