হোম > সারা দেশ > বরিশাল

সরকার জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে।

শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

নগরীর লাইন রোডে একটি কমিউনিটি সেন্টারে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

গোলাম পারওয়ার বলেন, ‘সরকারি দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে। সাংবিধানিক পথসমূহ জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া রয়েছে। এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকারব্যবস্থা গড়ে উঠতে পারে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ টি এম ফকরুদ্দিন খান রাজি।

‘শিক্ষামন্ত্রীর কি আক্কেল নেই’—ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ঘিরে হিজলায় ক্ষোভ

বাকেরগঞ্জ: খাল দখল করে বহুতল ভবন, মানা হয়নি নকশা

মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০০ পরিবার, সেতুর নিচ দিয়ে চলাচল

প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারল না রিপা

সৌদি আরবে পাচারের দায়ে ৪ ভাই-বোনকে কারাদণ্ড

আমরা স্বৈরাচার‌কে দেশ থে‌কে বিদায় ক‌রে‌ছি: ব‌রিশা‌লে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

প্রধানমন্ত্রীর সমাবেশে যাওয়ার পথে ট্রলারডুবি

খুলনায় নিখোঁজের ৫ মাস পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা

গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫