হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে মেঘনার তীর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মেঘনা নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান তাঁরা। লোকটির শরীরের উপরের অংশে পোশাক ছিল না। নিচের অংশে দুটি প্যান্টের একটি পরিহিত ও অন্যটি অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি মেঘনা নদীর জোয়ারের পানির সঙ্গে তীরে ভেসে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে তাঁরা স্থানীয় চৌকিদারকে ফোন করে অবগত করেন।

স্থানীয় চৌকিদার মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় কয়েকজন ফোন করে জানান যে মেঘনার তীরে একটি মরদেহ দেখা গেছে। বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারব।

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২

পুকুরের বালু সরিয়ে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

আগৈলঝাড়ায় মন্দিরের ট্রাংক ভেঙে টাকা ও পূজার উপকরণ চুরি

বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক