বরিশালের আগৈলঝাড়ায় মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার সকালে উপজেলার গৈলা বাজারে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এ অভিযান পরিচালনা করেন।
গৈলা বাজারের বিমল স্টোর, লোকনাথ স্টোর, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, হাবিব স্টোর, মুক্তি এন্টারপ্রাইজ সারের দোকান, মায়ের দোয়া স্টোরের মালিকদের জরিমানা করা হয়েছে।