হোম > সারা দেশ > বরিশাল

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি। সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে তাঁকে মজুরিভিত্তিক চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে অভির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভি যোগদানের দিন থেকে মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। তিনি কোন শাখায় দায়িত্ব পালন করবেন, তা এখনো নির্ধারণ করা না হলেও তাঁকে সম্মানজনক জায়গায় দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মাইদুল ইসলাম অভি বলেন, ‘আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবন যাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নিকট আমি চিরকৃতজ্ঞ।’

এ ব্যাপারে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই ছোট্ট একটি উদ্যোগের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট

দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি

মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা

শাপলা বিলে ঘুরতে গিয়ে নৌকা ‌থে‌কে প‌ড়ে পর্যটকের মৃত্যু

২ হাজার একর খাসজমি ব্যক্তিমালিকানায়, চাকরি হারালেন ভূমি কর্মকর্তা

স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধ: বিএনপির সংঘর্ষের পর চর ভোলানাথের গ্রাম পুরুষশূন্য

হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০

বরিশালের নতুন সিভিল সার্জনের অপসারণ দাবিতে কক্ষে তালা