হোম > সারা দেশ > বরিশাল

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার ঝটিকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে তিনি মোবাইল ফোনে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

রাজিব আহসান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য। জানা গেছে, আজ মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি জানতে পারেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। এরপর উপস্থিত লোকজনের সামনেই মোবাইল ফোনে এমরানুর রহমানের সঙ্গে কথা বলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, প্রতিমন্ত্রী ক্ষুব্ধ কণ্ঠে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে বলেন, ‘আপনার যদি কাজ পছন্দ না হয়, এখান থেকে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন, আমাদের বিব্রত করে লাভ কী বলেন!’ তিনি আরও বলেন, ‘আপনাকে তো আমরা বেঁধে রাখিনি। আপনার যদি এখানে কাজ করতে পছন্দ না হয়, আপনি চলে যাবেন। আপনার সাথে আমি একাধিক দিন কথা বলেছি, আপনি তো কোনো কাজই করেন না।’

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাজিরা খাতা ও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। সেখানে তিনি নানা অনিয়ম ও কর্তব্যে অবহেলার প্রমাণ পান বলে জানা গেছে। সেবা নিতে আসা রোগীরা প্রতিমন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অনুপস্থিতির কথা তুলে ধরেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটির আমূল পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দেন।

দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেল পুত্রসন্তানের বাবা হয়েছেন

মুলাদীতে অগভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা প্রতারণা: বিসিসি প্রশাসক শিরীন