হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. এমরান হোসাইনকে (রিপোর্ট এক্সপ্রেস) সভাপতি, ফয়সাল আহমেদকে (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক ও মো. সাইফুল ইসলাম আকাশকে (আজকের পত্রিকা) সহসভাপতি করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল ১৩ আগস্ট মঙ্গলবার রাতে প্রেসক্লাবের নিজ কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। পরে নতুন কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা হয়। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সহসভাপতি মো. সাইফুল ইসলাম আকাশের সঞ্চালনায় সভাপতি মো. এমরান হোসেনের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। 

সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। 

কমিটিতে অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি নীল রতন দে (দৈনিক যুগান্তর), মো. আল-আমিন (আজকালের সংবাদ), রনি ইসলাম (আমাদের বাংলা), যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান (আমার সংবাদ), মো. সোহেল (দৈনিক খবরপত্র), সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ফরাজী (ঢাকা ক্যানভাস), সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন অনিক (আলোকিত প্রতিদিন), এইচ. এ. শরীফ (কালবেলা), ক্যাশিয়ার মো. নুরনবী (আলোচিত কণ্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক আশিকুর রহমান (ভোলা টাইমস), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (ভোরের দর্পণ), প্রচার সম্পাদক ইকবাল হোসেন (ভোলার বাণী), কার্যকরী সদস্য শফিকুল ইসলাম (ভোলা প্রকাশ), ফাহাদ আহমেদ (দেশ বুলেটিন), আকতার হোসেন (দৈনিক মানবাধিকার প্রতিদিন)।

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের