হোম > সারা দেশ > বরিশাল

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ধর্ম অবমাননার অভিযোগে যুবকের গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত জনতা সঞ্জিব রায়কে মারধর করেন। পরে তাঁর গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এ সময় সঞ্জিব রায় হাতজোড় করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন। পরে সঞ্জিবকে তাঁর বাবা শরৎ রায়ের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সার নিতে এসে এমপির অপেক্ষায় সাড়ে ৫ ঘণ্টা, ক্ষোভ নিয়ে ফিরে গেলেন কৃষকেরা

মিড-ডে মিল কর্মসূচি: গৌরনদীতে স্কুলশিক্ষার্থীর বনরুটিতে এবার ধারালো ব্লেড

মুলাদীতে কর্দমাক্ত বিদ্যালয় মাঠে দুর্ভোগ, কাদায় পিছলে আহত হচ্ছে শিক্ষার্থীরা

সরকারি হাতেম আলী কলেজ: উপাধ্যক্ষ পদে যোগদান করতে পারেননি মেহবুবা

ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বিএম কলেজের শিক্ষকের, বিচার চাইলেন শিক্ষার্থীরা

ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন, ছদ্মবেশে ধরল পুলিশ

বাস থেকে নামিয়ে যুবককে মারধর, উদ্ধারকারী স্বজনদের ওপরও হামলার অভিযোগ

ফ্ল্যাট থে‌কে ব‌বি শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

বরিশাল: ভরা মৌসুমেও ইলিশ নেই, জালে বড় বড় পাঙাশ

বরিশালে পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর