হোম > সারা দেশ > বরিশাল

লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবাদর নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালাবাদর নদীর ‘খাম্বা’ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লঞ্চের যাত্রীরা জানান, জাহাজের নাবিকের কৌশলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী সোহাগী-১ নামে একটি যাত্রীবাহী লঞ্চ কালাবদর নদীর ‘খাম্বা’ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কোস্টার জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় লঞ্চের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এক যাত্রী আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চের চালক ওই যাত্রীকে জীবিত উদ্ধার করেন।

লঞ্চের যাত্রী মো. আমিনুল ইসলাম মল্লিক জানান, সংঘর্ষের পরপরই কোস্টার জাহাজটির নাবিক কৌশল অবলম্বন করে দ্রুত সেটি অন্যদিকে সরিয়ে নেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের নিয়ে লঞ্চটি বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নৌযান দুটির সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার মূল কারণ এবং নৌযান দুটির সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ

বরিশাল বিএম কলেজ: ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিল ছাত্রদল

লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে ১১ দলের অবস্থান, স্মারকলিপি

গণ-অভ্যুত্থান কেবল কয়েকজন তরুণের আন্দোলন ছিল না: তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস

খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, সংবাদ প্রকাশের পর বদলি আবুল বাসার

বরিশালে বিস্ফোরক সক্রিয় করতে ‘বুবি ট্র্যাপ’, তদন্তে একাধিক সংস্থা