হোম > সারা দেশ > বরিশাল

বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাবের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক কাজী জাবের আহমেদ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণকালে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ‘ঐতিহ্যবাহী বিএম কলেজের সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার বজায় রাখা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক মেধাবিকাশ এবং কলেজের সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ বজায় রাখতে আমরা শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে একযোগে কাজ করব।

প্রসঙ্গত, অধ্যাপক কাজী জাবের আহমেদ ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রভাষক (পদার্থবিজ্ঞান) পদে সরকারি ফজলুল হক কলেজ চাখারে যোগদান করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে ৮টি কলেজে বিভিন্ন পদে চাকরি করে অধ্যাপক পদে সর্বশেষ বিএম কলেজে কর্মরত ছিলেন। তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ও বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন।