হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরণ। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হিরণ চরডিক্রী গ্রামের মৃত সুলতান আহমেদ আকনের ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপির একটি জনসভার মঞ্চ ভাঙচুরের অভিযোগে করা মামলাতেও তিনি আসামি।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও পুরোনো একটি মামলায় হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।