হোম > সারা দেশ > বরিশাল

ছাত্রশিবিরের সাবেক নেতার মাকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, ওসির দুঃখ প্রকাশ

মুলাদি (বরিশাল) প্রতিনিধি

মুলাদী থানা। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদিতে ছাত্রশিবিরের সাবেক নেতা মুহাম্মদ মুঈনুদ্দীনের বৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুঃখ প্রকাশ করেছেন।

স্বজনদের বরাতে জানা গেছে, গত ১৯ ও ২০ জুন মুলাদি থানার পুলিশের একটি দল উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মুঈনুদ্দীনের বাড়িতে গিয়ে তাঁর মাকে হুমকি দেন। বলা হয়, মুঈনুদ্দীনের বিরুদ্ধে থাকা মামলার কারণে তার সম্পত্তি ক্রোক হতে পারে এবং তাঁর অন্য সন্তানদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে আতঙ্কিত হয়ে ওই বৃদ্ধ মা পুলিশকে ২ হাজার টাকা দেন।

২০১৪-১৫ সালে মুঈনুদ্দীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ওই সময় তাঁর নামে একাধিক মামলা হয় এবং ২০১৬ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান বলে স্বজনেরা জানান।

ঘটনার পর মুঈনুদ্দীন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ তুলে লেখেন, ‘একটি মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে পুলিশ আমার বাড়িতে হানা দেয় এবং আমার মাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ২ হাজার টাকা নেয়।’ তিনি আরও লিখেছেন, ‘এই হচ্ছে তথাকথিত “নিরপেক্ষ” সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা জনগণের নিরাপত্তা না দিয়ে ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুলাদি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘মুঈনুদ্দীন মৃধার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ কর্তব্য পালনে তাঁদের বাড়িতে গিয়েছিল। সেখানে তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ভয়ভীতি দেখানো হয়নি। তবে দুবার পুলিশ যাওয়ায় তাঁর বয়োজ্যেষ্ঠ মা কিছুটা বিব্রত হয়ে থাকতে পারেন। এ জন্য তাঁর সঙ্গে দেখা করে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।’

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে হঠাৎ উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ

এমপিকে কটূক্তির মামলা: থানায় আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

বরিশাল শেবাচিম হাসপাতাল: অক্সিজেনের নল খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি