হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের বাবুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে তাঁদের আটক করে বাবুগঞ্জ থানা-পুলিশ।

আটক যুবকেরা হলেন মেহেদী হাসান সজল (২১) ও মাসুদ রানা (২০)। তাঁরা দুজনই গাইবান্ধা জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানা-পুলিশের একটি দল ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাস থেকে দুই যুবক নামলে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশ তাঁদের গতিরোধ করে এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকেরা উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের চালানটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক