হোম > সারা দেশ > বরিশাল

পন্টুনে সজোরে ধাক্কা দিল লঞ্চ, মেঘনায় তলিয়ে নিখোঁজ নারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনায় পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ সালেহা বেগম (৫৫) উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর স্টেশন থেকে ঢাকাগামী রাজহংস-১০ লঞ্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে ভেড়ানো হয়। যাত্রী সালেহা বেগম পন্টুনের কিনারে দাঁড়ানো ছিলেন। লঞ্চটির ধাক্কায় ঝাঁকুনিতে পন্টুন থেকে নদীতে ছিটকে পড়েন তিনি। তাঁকে রক্ষায় আরেকজন নদীতে ঝাঁপিয়ে পড়লেও স্রোতের টানে তাঁকে ধরে রাখতে পারেননি।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি রাত সোয়া ৮টার দিকে আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে রয়েছেন। নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বরিশাল নগর থেকে রওনা হয়েছে। তারা পৌঁছে সন্ধানের কাজ শুরু হবে।

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২

পুকুরের বালু সরিয়ে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ পরিবেশ অধিদপ্তরের

আগৈলঝাড়ায় মন্দিরের ট্রাংক ভেঙে টাকা ও পূজার উপকরণ চুরি

বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক