হোম > সারা দেশ > বরিশাল

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল কোতোয়ালি মডেল থানায়  ৫ জন হামলাকারীর নাম উল্লেখ করে মামলা করেন নাদিমা মোহাম্মদী খান। ছবি: আজকের পত্রিকা

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খানের (৩৯) ওপর তাঁর নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়ে নাদিমা খান শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার সকালে এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় পাঁচ হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে বরিশাল নগরের সদর রোডের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে নাদিমা মোহাম্মদী খান উল্লেখ করেন, ‘গতকাল শনিবার (১৮ জুলাই) আমি ও আমার চাচাতো বোন বাড়িতে আসি। সেখানে কিছু যুবক বাড়ির মধ্যে আবর্জনা ফেলে রাখে এবং মাদক সেবন ও মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। তখন আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করি।’

নাদিমার দাবি, ‘আমার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং যাতে আমি আর বাড়িতে না আসি, সে উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।’

ঘটনার পর পুলিশকে অবহিত করা হয় এবং রেজাউল ইসলাম সাব্বির, জাহিদুল ইসলাম রাজুসহ পাঁচ হামলাকারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

মামলার এজাহারে নাদিমা আরও উল্লেখ করেন, তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মাদকসেবী ও মাদক কারবারিদের একটি সংঘবদ্ধ দল গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাঁকে মারধর করে গুরুতর আহত করে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম জানান, এই ঘটনায় চাঁদনী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. হান্নান সাংবাদিকদের বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে।

নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

মুলাদীতে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার

সড়ক প্রতিমন্ত্রীর এলাকার সড়কই বেহাল: কা‌জিরহা‌টের চার কি‌লো‌মিটার রাস্তায় চরম ভোগা‌ন্তি

বাবার সঙ্গে ছিল ৫ বছরের আব্দুল্লাহ, পাড় ভেঙে তলিয়ে গেল খরস্রোতা নদীতে

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ আগামীকাল, প্রধান অতিথি শফিকুর রহমান