হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির জনসভা শুরু, সমাবেশস্থলে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সমাবেশস্থলে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

বরিশালে বিএনপির বিভাগীয় জনসভা শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে মঞ্চে নেতারা বক্তব্য শুরু করেছেন। এদিকে জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সমাবেশস্থল বেলস পার্কসহ আশপাশ ঘুরে দেখা যায়, সর্বত্র তরুণ নেতা-কর্মীদের ভিড়। তাঁদের চোখেমুখে আনন্দ-উচ্ছ্বাস। বেলস পার্ক মাঠে শিশুপুত্রকে নিয়ে এসেছেন প্রবাসী যুবক ফারুক। তিনি জানান, তারেক রহমানের ভাষণ শুনতে সকালেই সমাবেশস্থলে চলে এসেছেন। নগরের ১২ নম্বর ওয়ার্ডের যুবক শফিক হাওলাদার আজ অটোরিকশা চালাবেন না। তিনি বন্ধুকে নিয়ে এসেছেন বিএনপির জনসভায়। দলকে ভালোবাসেন, তাই কাজ ফেলে ছুটে এসেছেন বলে জানালেন যুবদল কর্মী শফিক।

জনসভা সঞ্চালনা করছেন নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার এবং জেলা সদস্যসচিব আবুল কালাম শাহিন। ইতিমধ্যে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান জনসভায় প্রথমে বক্তব্য দেন।

জনসভায় দূরদূরান্ত থেকে একের পর এক মিছিল আসছে। মিছিলে নারীদের অংশগ্রহণও চোখে পড়েছে।

একটি গুপ্ত দল নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বরিশালে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

আজ বরিশালে আসছেন তারেক রহমান, জনসভাস্থলে সমবেত হচ্ছেন নেতা-কর্মীরা

উজিরপুরে বাসচাপায় প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে

মুলাদীতে যৌথ অভিযানে অস্ত্র-বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৮

বরিশালে পাঠদান বন্ধ রেখে বিএনপি প্রার্থীর সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়

মুলাদীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার