বরগুনার বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়ক এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলামের বিরুদ্ধে বেতাগী থানায় দুটি মামলা রয়েছে। এর আগে গ্রেপ্তার হয়ে তিনি জামিনে ছিলেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, আমিনুল ইসলামকে গ্রেপ্তারের পর থানার হাজতে রাখা হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানানো হয়নি।