হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় হরিণ শিকারের ফাঁদ উদ্ধার, আটক ১ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় পাথরঘাটা পর্যটন কেন্দ্র হরিনঘাটা ইকোপার্কের ভেতর থেকে হরিণ ধরার এক বস্তা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় মনির হোসেন (৩৩) নামে একজনকে আটক করা হয়। আজ বুধবার হরিনঘাটা থেকে তাকে আটক করা হয়।

হরিনঘাটা বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ আল আমিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

হরিনঘাটার বিট কর্মকর্তা আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘হরিনঘাটা বনে হরিণ ধরার জন্য ফাঁদ পেতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুপুরের দিকে হরিনঘাটা বনে গিয়ে এক বস্তা ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে ট্রলারডুবি: ১১ জেলে উদ্ধার, নিখোঁজ ২