হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে বাস মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের রুপাতলি থেকে বেতাগীর উদ্দেশে ছেড়ে আসা হামদন লিল্লাহ নামের যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে পুঠিয়াখালী এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রাটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নিহত ব্যক্তির নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চার দিনে বঙ্গোপসাগরে তিনটি ট্রলারডুবি, নিখোঁজ ১৩

১২–১৮ ফুট ঢেউয়ে উত্তাল বঙ্গোপসাগর, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ কোস্ট গার্ডের

আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃদ্ধের জমির ধানের চারা তুলে ফেললেন আ.লীগ নেতা

বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ-সংযোগ খুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আহত

বন বিভাগের জমির গাছ কেটে স্থাপনা: ইউপি সদস্যসহ ৫ জন জেলহাজতে

পাথরঘাটায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়সহ চার প্রতিষ্ঠানের তালা ভেঙে ল্যাপটপ ও টাকা চুরি

বরগুনার বামনা: ইটভাটার বিষাক্ত গ্যাসে মরছে গাছ-পুকুরের মাছ

বরগুনার আমতলীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘জিনের আছর’

বরগুনার পাথরঘাটা: সাগরে গিয়ে হতাশ জেলেরা