হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে ঝূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে নিহত ১

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে আশ্রাব আলী (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কিসমত ছোট মোকামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বতটলা এলাকার কিসমত করুণা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে। তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়ো বাতাসে চাম্বল গাছের ডাল ভেঙ্গে আশ্রাব আলীর ওপরে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পিঞ্জর কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

আশ্রাব আলীর বড় ছেলে আফজাল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাবা ঝড়ের ভেতরেই পানের বরজে কাজ করতে বের হয়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে গাছের ডাল ভেঙে পড়ে তার মাথায় আঘাত লাগে। আমি খবর শুনে হাতপাতালে যাই।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ পড়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

বরগুনায় প্রাইভেট কার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ