হোম > সারা দেশ > বরগুনা

বরগুনার সেই পুলিশ কর্মকর্তাকে বরিশাল রেঞ্জে বদলি 

বরিশাল প্রতিনিধি

বরগুনায় ছাত্রলীগের নেতা–কর্মীদের পুলিশের লাঠিপেটা করার ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। তিনি জানান, সার্বিক দিক বিবেচনা করে ও তদন্তের স্বার্থে মহরম আলীকে বরিশালে তাঁর কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। 

ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, ‘বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ওই ঘটনায় পুলিশের পেশাদারত্ব কতটা ছিল, ঘটনাস্থলে কী কী হয়েছে সবকিছুই তদন্ত করা হবে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রশংসা করেছে, অথচ আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে।’ 

প্রসঙ্গত, গতকাল সোমবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের নেতা–কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ নিয়ে বরগুনা সদর আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর তর্ক হয়। সংসদ সদস্যের সামনেই লাঠিপেটা করা হয় ছাত্রলীগের নেতা–কর্মীদের। 

বরগুনার আমতলী: নদী রক্ষার ব্লকে লবণাক্ত বালু

বিষাক্ত বর্জ্য নদীতে প্রতিবাদে মানববন্ধন

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে অটোরিকশার ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ

তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান, ৩২ জনের বিরুদ্ধে মামলা

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান: চার শিক্ষার্থীকে বিএনপির কার্যালয়ে নিয়ে পুলিশে সোপর্দ

আমতলীর পায়রা নদীতে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার