হোম > সারা দেশ > বান্দরবান

মসজিদ থেকে ব্যাংক ম্যানেজারকে ধরতে যা করেছিল কেএনএফ সদস্যরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা।

ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে মসজিদ থেকে তুলে নিয়ে যান কেএনএফ। মসজিদে উপস্থিত থাকা ইমাম নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এশার নামাজ শেষ করে দেখি সেনাবাহিনীর পোশাক পরা কিছু লোক দাঁড়িয়েছে। তারা আমাদের বলেন কেউ নড়া-চড়া করবা না। সবার মোবাইল দিয়ে দাও। এক প্রকার আমাদের জিম্মি করে ফেলে তারা। আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেল।’ 

নুর ইসলাম বলেন, ‘এরপর তারা ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, তখন ব্যাংকের যে পুলিশ ছিল মানে ইনচার্জ ছিল তাকে নিয়ে এসে  মারধর করে ম্যানেজারকে শনাক্ত করে।’ 

আপনাদের মধ্য ভয় কাজ করছিল কি না— এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘সবাই কলমা পড়তেছিলাম, মউতের কলমা পড়তেছিলাম। খালি আমি একা নয় সবাই।’  

অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অমরা তিন রাকাত নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা মসজিতে আসে। এরপর আমাদের মোবাইল নিয়ে যায়। ৭ থেকে ৮ জন লোক আমাদের মসজিদে ঢুকছিল সেনাবাহিনীর পোশাক পরা, জুতা পরা। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল।’ 

তিনি বলেন, ‘এক ঘণ্টা আমাদের জিম্মি করে রাখে। এ সময় আমাদের নামাজ পরতে দেয় নাই। এর একটা শব্দ হইছে তখন তারা বের হয়ে গেছে। কিসের শব্দ সেটা জানি না, তাদের সিগনাল হতে পারে।’

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ

বান্দরবানে বন্যার্ত ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের ৮ নাগরিক আটক, বিদ্রোহী বলে সন্দেহ

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা ফের বাড়ল

সাজেকে আটকে পড়া ৪২১ জনকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ

কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, শতাধিক পর্যটককে উদ্ধার

থানচিতে বন্যা পরিস্থিতির অবনতি, আরও বৃদ্ধি পেয়েছে সাঙ্গু নদের পানি

১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ