হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে পাহাড় কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধি

পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় এক যুবককে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে ফয়সাল আহমদ (২২) নামের এক যুবককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লম্বাখোলা এলাকায় বুলডোজার লাগিয়ে পাহাড় কাটার সময় তাঁকে এ জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল আহমদ রাজশাহীর পুঠিয়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।

জানা গেছে, কয়েক দিন ধরে ফয়সাল আহমদ বুলডোজার লাগিয়ে পাহাড় কেটে সমতল ভূমি তৈরি করছেন, এমন সংবাদের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন আজ দুপুর ১২টার দিকে লম্বাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়সাল আহমদকে পাহাড় কাটার সময় হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন

বান্দরবানে নারীদের জন্য চাকরি মেলা

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

শ্রমবাজারে প্রাধান্য কম মজুরির রোহিঙ্গাদের

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক