হোম > সারা দেশ > বান্দরবান

লামায় কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি

পাহাড়ে চারা রোপণ করতে গিয়ে অপহৃত ১৯ জন। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মিফতা উদ্দিন মাহি (১৯) ও উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা ও রিসোর্টের মালিক হাসান মাহমুদ (২৩)। আর ভুক্তভোগী সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা যায়, গত মঙ্গলবার শিলেরতুয়া মুইংতং রিসোর্টের মালিক হাসান মাহমুদকে মোবাইল ফোনে রুম বুকিং দেন মাহি নামের এক যুবক। পরদিন দুপুরে ওই যুবক কলেজছাত্রীকে মুইংতং রিসোর্টের একটি জুম ঘরে নিয়ে যান। পরে রিসোর্টমালিকের সহযোগিতায় কিছু যুবক ওই কলেজছাত্রীকে জুম ঘরে আটকে রেখে মারধরসহ স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং জড়িত দুই যুবককে আটক করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মাহি, হাসান মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে লামা থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

ভুক্তভোগীর মা বলেন, ‘গতকাল দুপুরের দিকে মেয়ে কলেজে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে মেয়ের মোবাইল ফোন থেকে একটা কল আসে, তখন ফোনে এক যুবক বলেন, ‘আপনার মেয়ে অসামাজিক কাজের কারণে আমাদের কাছে আটক রয়েছে, তাকে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে’, তখন কোনো উপায় না পেয়ে ঘটনাটি লামা থানাকে অবগত করি, তারা আমার মেয়েকে উদ্ধার করে।’

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, কলেজছাত্রীকে অপহরণের পর টাকা দাবির ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও

বান্দরবানের থানচি: হামের পর ডায়রিয়ার প্রকোপ দুর্গম পাহাড়ে

দুর্গম পাহাড়ে এবার ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক