হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি 

ইয়াবাসহ আটক কামাল উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বড়ুয়াপাড়া রাস্তার মাথা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন খবর পেয়ে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালায়।

আটক ওই রোহিঙ্গা ব্যক্তির নাম কামাল উদ্দিন (৩০)। তিনি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২/ইস্ট ব্লক-এ/৪-এর মৃত জাহিদ হোসেনের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। তদন্ত কেন্দ্র-সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশিকালে চালকের আসনের নিচ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় চালককে আটক ও একই সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওসি আরও জানান, পুলিশ মাদকদ্রব্যবিরোধী অভিযান ও কিশোর গ্যাংসহ সার্বিক বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।