হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

বান্দরবান প্রতিনিধি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে দুই ম্রো শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ১১ এপ্রিলের হলেও আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হয়। এদিকে হামের উপসর্গ নিয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ছয় শিশু।

মৃত শিশুরা হলো উপজেলার ৪ নম্বর কুরুক পাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ড রিংলতপাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর মেয়ে জং রুং ম্রো (৩ মাস) ও একই পাড়ার লুকুন ম্রোর ছেলে খতং ম্রো (৭ মাস)। আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক অফিসার ডাক্তার মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে পাড়ার কয়েকজন শিশুর গায়ে ছোট ছোট অসংখ্য ফোসকা দেখা যায়। পরে এই ফোসকা আরও কয়েকজন শিশুর গায়ে দেখা দিতে থাকে। ১১ এপ্রিল (শনিবার) পাড়ার লেং ক্লাং ম্রোর মেয়ে ও লুকুন ম্রোর ছেলের মৃত্যু হয়। রোগের সংক্রমণ বাড়তে থাকলে আজ বৃহস্পতিবার সকালে পাড়ার আরও ছয় শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

কুরুক পাতা ইউনিয়নের বাসিন্দা সাক নাও ম্রো বলেন, ‘হাম রোগে আক্রান্ত হয়ে দুই ম্রো শিশু মারা গেছে। আরও অনেক শিশু কুরুক পাতার বিভিন্ন পাড়ায় চিকিৎসার অভাবে মুমূর্ষু পড়ে আছে।' তিনি আরও বলেন, মোবাইলের নেট না থাকা ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় তাদের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না।

কুরুক পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, মারা যাওয়া দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ায় কোন রোগে তারা মারা গেছে, তা বলতে পারছেন না তিনি।

এদিকে এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলার ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে একটি মেডিকেল টিম পাঠিয়েছেন কুরুক পাতা ইউনিয়নে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হাসান বলেন, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন আছে। তারা সবাই কুরুক পাতা ইউনিয়নের। তিনি আরও বলেন, ``আজ সকালে চারজন স্বাস্থ্যকর্মীর একটি দল সেখানে পাঠানো হয়েছে, ভর্তি হওয়া শিশুদের উপসর্গ দেখে শতভাগ হাম রোগে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। এসব রোগীর নমুনা ঢাকা পাঠানো হয়েছে।'

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও

বান্দরবানের থানচি: হামের পর ডায়রিয়ার প্রকোপ দুর্গম পাহাড়ে

দুর্গম পাহাড়ে এবার ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী থেকে ১ লাখ ইয়াবা জব্দ

দুর্গম পাহাড়ে ছড়িয়েছে হাম-রুবেলা, আক্রান্ত ৮৪ শিশু

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫০ দোকান ও বসতঘর

নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা বন্য হাতির মৃত্যু, শাবকের কান্নায় ভারী গ্রাম