হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ২ পর্যটক নিহত: ‘ট্যুর এক্সপার্টে’র অ্যাডমিন বর্ষা ইসলাম গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বর্ষা ইসলাম। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদমে ভ্রমণে এসে নারী পর্যটকসহ দুজন নিহত ও একজন নিখোঁজের ঘটনায় করা মামলায় অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের মামলার পর আজ শনিবার বর্ষাকে গ্রেপ্তার করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা জহির উদ্দিন জানান, পর্যটক নিহত ও নিখোঁজের অভিযোগ পাওয়ার পর বর্ষা ইসলামকে সকালে থানা হেফাজতে নেওয়া হয়। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এ ঘটনায় সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্ষাকে আদালতে হাজির করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, বর্ষা ইসলাম তাঁর ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তাঁর ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। ১৩ জুন খাল থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জনের ট্যুরের আয়োজন করেন। তিনি পর্যটকদের আবহাওয়া সম্পর্কে জানাননি। ৯ জুন তাঁরা দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে রওনা হন। ১০ জুন বর্ষা ১২ জন ও গাইডকে নিয়ে খেমচংপাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই তাঁরা ভ্রমণে বের হন।

মামলায় অভিযোগ করা হয়, ১১ জুন বিকেলে শামুক ঝরনা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। ১২ জুন উপজেলার মাতামুহুরি খাল থেকে পোশাকবিহীন শেখ জুবাইরুলের ও ১৩ জুন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়। মো. হাসান চৌধুরী শুভর সন্ধান মেলেনি। শেখ জুবাইরুলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের ও স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাসিন্দা।

বাদী হাবিবুর রহমানের অভিযোগ, ‘বর্ষা ইসলামের দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’

এই বিষয়ে আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার আজকের পত্রিকাকে বলেন, বাম দৌছড়ি এলাকা থেকে ফেরার সময় তিনজন পর্যটক নিখোঁজ হন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার হলেও হাসানের সন্ধান মেলেনি।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র