হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে সোমবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে গিয়ে শেষ হয়।

এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় জানায়। এ সময় তারা মারমা গানে নেচে-গেয়ে আনন্দ উদ্‌যাপন শুরু করে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এ সময় তরুণ-তরুণী ও নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য এই আয়োজনে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সূচনা করেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সাংগ্রাই উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি চ থুই প্রু সাধারণ সম্পাদক থুইমং প্রু, রাজপুত্র চসিং প্রু বনিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নানা আয়োজনে এবার সপ্তাহব্যাপী এই সাংগ্রাই উৎসব চলমান থাকবে আর এ ধরনের আয়োজনের মাধ্যমে সবার মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের।

এদিকে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য সাচিং প্রু। তিনি বলেন, ‘পার্বত্য জেলা বিভিন্নভাবে সমৃদ্ধ আর এই জেলাগুলোকে আরও সমৃদ্ধিশালী করে তুলতে বর্তমান সরকার কাজ করবে। সকলের ভাগ্য উন্নয়নে কাজ করা আর বান্দরবানকে আরও সম্প্রীতিতে অটুট রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে এই আহ্বান সকলের প্রতি।’

বর্ণাঢ্য র‍্যালি শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজন করা হয় এক বয়োজ্যেষ্ঠ পূজা। এ সময় উপস্থিত বয়োজ্যেষ্ঠদের নানা রকম উপহার প্রদান করার পাশাপাশি প্রণাম নিবেদন করা হয়।

বান্দরবানে নদীতে ফুল ভাসিয়ে বিষু ও বিজু উৎসব শুরু

ফুল বিজুতে উৎসবের ঢেউ পাহাড়ে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিস্ফোরণ, আতঙ্ক

থানচিতে ব্যবসায়ী নিখোঁজ

বান্দরবানে পর্যটকবাহী বাস পড়ল খাদে, আহত ২০

পাহাড়ের পাদদেশে পড়ে ছিল মারমা মা–মেয়ের লাশ

থানচির সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই

লামায় লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

‘দেশের সার্বভৌম রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না’