হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে চান্দের গাড়ি উল্টে নারী নিহত

বান্দরবান প্রতিনিধি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চান্দের গাড়ি। আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হয়। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।

হ্লায়ইনু মারমা উপজেলার হেডম্যানপাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী। এ ছাড়া আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে একটি চান্দের গাড়ি মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ের ওপর থেকে নিচে নামার সময় উল্টে যায়। বান্দরবান থেকে চান্দের গাড়িটি যাত্রী নিয়ে তারাছা ইউনিয়ন বেতছরায় ফিরছিল। মেরাইপাড়া এলাকার পাহাড়ে ঢালু জায়গায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

২ নম্বর তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, দুর্ঘটনার সময় চান্দের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী নিহত ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত ব্যক্তিদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমার দুর্গম পাহাড়ে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর দাবি, হাসপাতালে ভর্তি ১৪

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এক পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র