হোম > সারা দেশ > বান্দরবান

সাঙ্গু নদে প্রবল স্রোতে নৌকাডুবিতে এখনো ১ পর্যটক নিখোঁজ, উদ্ধার ৬

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বান্দরবানের সাঙ্গু নদী । ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখনো পর্যন্ত একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ১৩ জন পর্যটকের একটি দলের সঙ্গে বান্দরবানের আলীকদম হয়ে গতকাল শুক্রবার তিনি তিন্দু এলাকায় যান। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নৌকাডুবির এই ঘটনায় এখনো পর্যন্ত ৬ জন পর্যটককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম তিন্দু বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান সন্ধান মেলেনি।

থানচির স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, মাহিয়ানসহ ১৩ জনের দলটি বিপজ্জনক তিন্দু সড়ক হয়ে তিন্দুতে পৌঁছান। এরপর বিকেল পাঁচটার দিকে তাঁরা দুটি যন্ত্রচালিত নৌকা নিয়ে বড়পাথর এলাকায় ঘুরতে যান। এ সময় খরস্রোতা সাঙ্গুর প্রবল স্রোতে একটি নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা অন্য পর্যটকেরা কূলে উঠতে পারলেও মাহিয়ান ভেসে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছেন। গতকাল ফায়ার সার্ভিসের থানচি স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছেন। তবে নিখোঁজ মাহিয়ানের সন্ধান তাঁরা পাননি। তাই সাঙ্গু নদে তল্লাশি চালাতে চট্টগ্রামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরি দলের কয়েকজন সদস্য চট্টগ্রাম থেকে থানচির উদ্দেশে রওনা দিয়েছেন।

আজ সকাল ৯টায় থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান বলেন, ‘নিখোঁজ পর্যটককে খুঁজে না পেয়ে চট্টগ্রামের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। ডুবুরি দলের সদস্যরা এলে এলাকাটিতে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।’

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, হ্যাবল ত্রিপুরা নামের একজন গাইড নিয়ে ওই পর্যটকেরা আলীকদম থেকে তিন্দুতে গিয়েছেন। থানচি হয়ে না যাওয়ায় তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। তিন্দুতে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় সার্বক্ষণিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র

ড্রোনে দুর্গত এলাকা শনাক্ত করে ত্রাণ বিতরণ বিজিবির

বান্দরবানে বন্যার পানি নামছে, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ