হোম > সারা দেশ > বান্দরবান

রোয়াংছড়িতে সাড়ে ৪ কোটি টাকার আফিমসহ আটক ১

প্রতিনিধি, রোয়াংছড়ি (বান্দরবান) 

বান্দরবানের রোয়াংছড়ির কচ্ছপতলি এলাকায় ৪ কেজি ৩০০ গ্রাম আফিমসহ প্রুথোয়াই মারমা (৭০) নামে একজনকে আটক করেছে র‍্যাব ৭। রোববার (২২ আগস্ট) উপজেলার কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে প্রুথোয়াইকে আটক করে র‍্যাব। 

জব্দ হওয়া আফিমের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৩০ লাখ টাকা। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কচ্ছপতলি পাড়ার বাসিন্দা মৃত পাইশৈ মারমা ছেলে প্রুথোয়াই মারমা। তিনি দীর্ঘদিন ধরে কবিরাজির নামে আফিম ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে চট্টগ্রাম র‍্যাব-৭ এর উপপরিচালক মেজর নাসিরের নেতৃত্বে কচ্ছপতলি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সকাল ৫টার দিকে ৪ কেজি ৩০০ গ্রাম আফিমসহ কারবারি প্রুথোয়াই মারমাকে আটক করা হয়। আটকের পরে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনের প্রুথোয়াই মারমার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করেছে। 

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবির বলেন, রোয়াংছড়িতে কচ্ছপতলি এলাকার র‍্যাব অভিযান চালিয়ে আফিমসহ এক কারবারিকে আটক করে থানায় মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত আলামত ও আসামিকে হস্তান্তর করেছে র‍্যাব। 

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন

বান্দরবানে নারীদের জন্য চাকরি মেলা

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

শ্রমবাজারে প্রাধান্য কম মজুরির রোহিঙ্গাদের

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক