হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবান সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত: আইএসপিআর

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। আজ রোববার সকালে জেলার রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী রেমাক্রি ইউনিয়নের দুর্গম বাকলাই এলাকায় তাঁদের লাশ পড়ে ছিল।

আজ রোববার দুপুরে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ রোববার সকালে রুমা ও থানচির বাকলাই এলাকায় দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাঁদের পরনে কেএনএফের পোশাক রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য রওনা দিয়েছে। তবে এখনো তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দুর্গম হওয়ায় হেঁটে যেতে হচ্ছে।’

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর থেকে কেএনএফ ও যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সেনা সদস্যসহ কেএনএফের সদস্য রয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক এবং অপহরণের শিকার হয়েছেন অন্তত ৩০ জন।

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও

বান্দরবানের থানচি: হামের পর ডায়রিয়ার প্রকোপ দুর্গম পাহাড়ে

দুর্গম পাহাড়ে এবার ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী থেকে ১ লাখ ইয়াবা জব্দ

দুর্গম পাহাড়ে ছড়িয়েছে হাম-রুবেলা, আক্রান্ত ৮৪ শিশু