হোম > সারা দেশ > বান্দরবান

তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান ও রাঙামাটি প্রতিনিধি

আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আজ রোববার বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। 
 
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানিয়ে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শামিম হোসেন জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙামাটি জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। 

সম্প্রতি রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতায় ৫ জন নিহত ও আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।

এর আগে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সহিংসতার কারণে বান্দরবানে ভ্রমণে দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হলেও রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটন অব্যাহত ছিল। 

এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে একজনকে পিটিয়ে হত্যার পরদিন দীঘিনালার লারমা স্কয়ারে পাহাড়ি অধ্যুষিত বাজারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 

দুদিন পর রাঙামাটিতে পাহাড়িদের বিক্ষোভের পর গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করা হয়। এতে অনিক কুমার চাকমা নামে একজন কলেজছাত্রের মৃত্যু হয়। আহত হন অর্ধ শতাধিক। 

আঞ্চলিক পরিষদসহ পাহাড়িদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। 

এদিকে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্বত্য জেলাগুলোর হোটেল-মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক

বান্দরবানে বালাঘাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৯ বসতঘর

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তঞ্চঙ্গ্যা কিশোর নিহত

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক কম

বান্দরবানে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন-ওষুধ সংকটে রোগীরা দুর্ভোগে

বান্দরবানে ভ্রমণকারীদের জন্য ৪ নির্দেশনা প্রশাসনের

থানচিতে শিশুকে ধর্ষণের অভিযোগে থানা ঘেরাও