হোম > সারা দেশ > বান্দরবান

শসার বস্তায় ভরে নেওয়া হচ্ছিল ৬০ হাজার পিস ইয়াবা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

ইয়াবাসহ আটক জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪২) নামের এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের শহিদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার আবদু জব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জসিম উদ্দিনকে আটক করে তাঁর অটোরিকশায় তল্লাশি চালিয়ে শসার বস্তা থেকে আনুমানিক ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।