হোম > সারা দেশ > বান্দরবান

নানা আয়োজনে দুর্গম পাহাড়ে মধুপূর্ণিমা উদ্‌যাপিত

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে থানচি উপজেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধুপূর্ণিমা উদ্‌যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনটি উপলক্ষে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফুল পূজা, ভিক্ষুসংঘের উদ্দেশে মধুদান, সংঘদান, আই পরিষ্কারদান, কঠিন চীবরদান, ফলমূল ও পানীয়দান, ভিক্ষুদের পিন্ডদানসহ সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আকাশপ্রদীপ (ফানুস) ওড়ানো হবে। 

উপজেলার ২৮টি বৌদ্ধবিহারে পৃথকভাবে দিনব্যাপী মধুপূর্ণিমা উদ্‌যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা থানচিতে বিভিন্ন বৌদ্ধবিহারে ভিক্ষুসংঘ থেকে অষ্টম শীল গ্রহণ, বুদ্ধ পূজা, মধুদান, ধ্যানচর্চা, বিশ্ব শান্তি কামনা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার জন্য জড়ো হন। 

শত শত বৌদ্ধধর্মাবলম্বী বৌদ্ধবিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধুদানের পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন। চলতি বছরে ভারী ও অবিরাম বৃষ্টিতে জুমের ধান ও অন্যান্য সাথি ফসলের ক্ষতি থেকে মানবজাতিকে পরিত্রাণ এবং দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মদেশনা করেন। এ সময় সব মানবের উদ্দেশে পার্বত্য ভিক্ষু পরিষদের থানচি উপজেলা শাখার সভাপতি উ ইউসারাদা মহাথের ও সাধারণ সম্পাদক গাইন্দামানা মহাথের ধর্মদেশনা দেন। 

এ ছাড়া সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, অষ্ট পরিষ্কারদান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

মধুপূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালন করা হয়।

রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মাধবী মার্মার ২০ ভরি স্বর্ণ, টাকা আছে ২১ লাখের বেশি

বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

বান্দরবানে অপহরণের শিকার ৬ শ্রমিক, মুক্তিপণ দাবি

নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবানে নদীতে ফুল ভাসিয়ে বিষু ও বিজু উৎসব শুরু

ফুল বিজুতে উৎসবের ঢেউ পাহাড়ে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার