হোম > সারা দেশ > বান্দরবান

সাঙ্গু নদে নৌকাডুবিতে পর্যটক নিখোঁজ

প্রতিনিধি (থানচি) বান্দরবান 

বান্দরবানের সাঙ্গু নদী । ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়পাথর এলাকায় নদে ঘটনাটি ঘটে। নিখোঁজ পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ১৩ সদস্যের একটি পর্যটক দল উপজেলার তিন্দু বাজারের একজন গাইডের নেতৃত্বে টেন্ডুমুখ এলাকা থেকে বড়পাথরের উদ্দেশে দুটি ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেয়। পথে সাঙ্গু নদের তীব্র স্রোতের মধ্যে একটি নৌকা ডুবে গেলে ওই পর্যটক নিখোঁজ হন।

পর্যটকেরা আলীকদম উপজেলা থেকে তিন্দু সড়ক হয়ে ভ্রমণে যাওয়ায় তাদের পরিচয় আগে থেকে নিবন্ধিত ছিল না। ফলে নিখোঁজ পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হয়নি প্রশাসন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রহিদুর রহমান মিরা জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত

থানচি সীমান্তে অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ এক বাংলাদেশি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসন করা হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

বন্যায় ক্ষতিগ্রস্ত সব ঘর সরকারি উদ্যোগে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৫০০ টাকার জন্য স্বজনকে পিটিয়ে হত্যা

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের পর্যটনকেন্দ্র

ড্রোনে দুর্গত এলাকা শনাক্ত করে ত্রাণ বিতরণ বিজিবির

বান্দরবানে বন্যার পানি নামছে, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

বান্দরবানে বন্যার্ত ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি