হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় আইনজীবীকে কুপিয়ে জখম

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় রফিকুল ইসলাম (৫০) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের কোপে তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানও জখম হন।

গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি-সাহিতপুর বাজার সড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। রফিকুল ইসলামের হাত, পা ও উরুসহ শরীরে অসংখ্য কোপের জখম রয়েছে। আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী রফিকুল ইসলাম উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য।

স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে রফিকুল ইসলাম তার বড় ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নেত্রকোনায় আদালতের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। বাড়ি থেকে কিছুটা দূর যেতেই প্রতিপক্ষের আনোয়ার ও সাইফুলসহ একদল হামলাকারী তাদের গতিরোধ করে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আইনজীবী রফিকুল ইসলামের পা ও উরুসহ সারা শরীরে অসংখ্য কোপের ক্ষত রয়েছে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিবারের দাবি-প্রতিবেশী আনোয়ার ও সাইফুলের সঙ্গে রফিকুলের নানা বিষয় নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। এর আগেও দুইবার তাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, আহত রফিকুল ইসলাম ও তার ভাই মমেক হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখনো থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, আইনি ব্যবস্থার সুপারিশ

জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অপর শিশুর ১০ বছরের আটকাদেশ

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান, অবৈধভাবে বালু তোলায় দেড় লাখ টাকা জরিমানা

আদালতে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম, আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

নওগাঁয় এমপির বাড়িতে নিয়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯ জন

সায়েদাবাদ ও টিকাটুলীতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএমপির

মালয়েশিয়া পাচারকালে বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক

রাবিতে গণভোট-বিষয়ক সেমিনার: ব্যারিস্টার ফুয়াদ ও শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে