হোম > সারা দেশ > গাইবান্ধা

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেলশ্রমিক আটক

গাইবান্ধা প্রতিনিধি

অভিযুক্ত মোমিন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকা থেকে অভিযুক্ত মোমিনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। আটক মোমিন মিয়া কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজারসংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে ওই শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে যায় মোমিন। পরে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ সময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত মোমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা মোমিনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউএনও কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল ও ফ্লোর ম্যাট বিতরণ

প্রণোদনা দিয়েও ঠাকুরগাঁওয়ে বাড়ছে না গম চাষ

মাগুরায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

টয়লেটের পাশে পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই

জনবলসংকটে অচল আট কোটি টাকার মৎস্য ল্যাব