হোম > সারা দেশ > মৌলভীবাজার

জমে উঠেছে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি

লাই হারাওবা উৎসবে আনন্দ র‍্যালিতে ভক্তরা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘লাই হারাওবা’ শুরু হয়েছে। এ উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছে পুরো এলাকা। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামীকাল শুক্রবার।

লাই হারাওবা উৎসবে অংশগ্রহণকারী ভক্তরা পথপরিক্রমা করার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করেন। কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বাঁশি, ঢাকঢোল বাজিয়ে তাদের নিজস্ব ভাষায় সংগীত পরিবেশন ও মন্ত্র পাঠ করা হয়। সন্ধ্যায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের বাদ্য যন্ত্রের তালে তালে সংগীত ও নৃত্য পরিবেশন করে।

প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব লাই হারাওবা। এবারের উৎসবে দেশের প্রথিতযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী-কলাকুশলী, গবেষক অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটি জানান, উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব মণিপুরি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে। উৎসবটি ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়নে’র আওতায় আয়োজিত হচ্ছে। ইউনেসকো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে এ উৎসবটি উদ্‌যাপিত হচ্ছে।

লাই হারাওবা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের তরুণীরা। ছবি: আজকের পত্রিকা

লাই হারাওবা স্টিয়ারিং কমিটি বাংলাদেশের সদস্যসচিব ওইমান লানথই এবং স্টিয়ারিং কমিটি আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) বলেন, লাই হারাওবা হলো মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদ্‌যাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং ‘মাইবি জাগোই’-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে। এটি মূলত, সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদের উৎসাহিত করার জন্য উদ্‌যাপন করা হয়।

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, গলার উল্টো পাশে ছিল ফাঁস

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বায়তুল মোকাররমের দক্ষিণে ফুটপাত উচ্ছেদে হকারদের ক্ষোভ

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে অবৈধ ৫০টি বাস কাউন্টার সিলগালা

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে তেল বিক্রয়কেন্দ্র চালু

পলাশবাড়ীতে পেট্রল নিতে গিয়ে ভিড়ে বাইকে ঘষা, ছুরিকাঘাতে আহত ৩

ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক-হেলপারের

বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু