হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মহাসড়কের ওপর গড়ে ওঠা পাঁচ শ অবৈধ দোকানপাট উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

আজ রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড় এলাকার মার্কেটের সামনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।

মূলত যান চলাচল স্বাভাবিক, মানুষের ভোগান্তি দূর করা ও মহাসড়ক দখলমুক্ত রাখতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের জমিতে নির্মিত মহাসড়কের ঢাকাগামী লেনের চিটাগাং রোড অংশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্যসামগ্রীর দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে শমিত রাজা বলেন, ‘দীর্ঘ সময় ধরে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে দখল রাখা হয়েছিল। আমরা দখলমুক্ত করতে আজ অভিযান চালিয়েছি এবং পরে যদি পুনরায় দখল করা হয়, আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাব।’

অভিযানকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, হাইওয়ে পুলিশ, আনসার সদস্যসহ জেলা পুলিশের সদস্যরা।

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে তেলবাহী লরিতে আগুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: পরওয়ার

গোমস্তাপুরে নিখোঁজ শিশুর লাশ ধানখেত থেকে উদ্ধার

নালিতাবাড়ীতে অটোরিকশার ভাড়া নির্ধারণ

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার