হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আগুনে পুড়ছে হত্যা মামলার বাদী আজগর মিয়ার বাড়ি। গতকাল রাত সাড়ে ১০টায়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন নারীসহ পরিবারের অন্তত ৯ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে বাড়িতে থাকা টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে আলী আজগরের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

ফটিকছড়িতে প্রধান শিক্ষক ও হিসাবরক্ষণ কর্মকর্তার হাতাহাতি

খুলনায় প্রকাশ্যে খুন: মাসুম হত্যা মিশনে অংশ নেয় ‘বি কোম্পানির’ ৮ কিলার

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি